সবমিলিয়ে ১৪৩টি আবেদনের মধ্যে প্রাথমিক বাছাই করে প্রকাশ করা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব।
নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আখতার আহমেদ বলেন, যেহেতু তাদের কাঙ্ক্ষিত প্রতীক তফসিলে নেই। সেহেতু প্রতীক নিশ্চিত করার জন্য এনসিপিকে চিঠি দেবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, সবমিলিয়ে ১৪৩টি আবেদনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ২২টি দলকে অনুসন্ধানে আনা হয়। এরমধ্যে পর্যালোচনায় আছে ১২টি দল এবং বাতিল করা হয়েছে ৭টি দলের আবেদন। এদিকে আদালতের রায়ের পর
বাংলাদেশ নেজামে ইমলামেরও নিবন্ধন পর্যালোচনা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
পর্যায়ক্রমে নিবন্ধন যোগ্য দলগুলো নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 