অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,
স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণ মামলায় এক নারীসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে র্যাবের একটি দল কমলগঞ্জ থানাধীন শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজারের কমলগঞ্জ থানার শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী জোৎস্না বেগম (৩৭), তার ছেলে শাহান মিয়া (১৮) ও একই গ্রামের মৃত নজিব আলীর ছেলে মিজান মিয়া (২৩)।
র্যাব জানায়, ৯ম শ্রেণীর ছাত্রী প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে মামলার আসামী শাহান মিয়া। স্কুলছাত্রী তা প্রত্যাখান করায় তাকে অপহরণের হুমকি দেয়া হয়। এরই জেরে গত ১৭ ডিসেম্বর স্কুলছাত্রী তার নানার বাড়ি কমলগঞ্জ থানাধীন এলাকায় বেড়াতে যায়। গত ২১ ডিসেম্বর রাতে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘরের বাহির হলে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা অপহরণকারীরা ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে করে নিয়ে যায়। পরবর্তীতে স্কুলছাত্রীর পরিবার তাকে খোঁজে না পেয়ে ভিকটিমের মাতা বাদী হয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেন।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 