শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
এখান থেকেই দেশের ভবিষ্যৎ ও নতুন প্রজন্ম তৈরি হয়,
দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ও গুণগত মান নিশ্চিত করতে চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (শিক্ষাক্রম) কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।,
মন্ত্রী জানান, ২০২৭ সালের লক্ষ্যমাত্রা সামনে রেখে আগামী সপ্তাহের মধ্যেই কমিটি গঠন ও সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আধুনিক ও বিজ্ঞানসম্মত সিলেবাস প্রণয়নে সংশ্লিষ্টদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।,
দায়িত্ব গ্রহণের পর থেকেই ড. এহছানুল হক মিলন বিগত ১৭ বছরের স্থবিরতা ও অনিয়ম দূর করে শিক্ষাক্রম রিভিউর ওপর জোর দিয়ে আসছিলেন। সেই ধারাবাহিকতায় আজকের সভায় তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় কোনো সাধারণ প্রশাসনিক দপ্তর নয়; এটি জাতি গঠনের মৌলিক জায়গা। এখান থেকেই দেশের ভবিষ্যৎ ও নতুন প্রজন্ম তৈরি হয়।,
শিক্ষাব্যবস্থায় আমলাতান্ত্রিক জটিলতা বা ‘রেড টেপ’ দূর করার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, কোর্স ও কারিকুলামকে আরও সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল করতে হবে।
তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এটি আপনার দেশ, আপনার সন্তান এবং আপনারই ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রথাগত চিন্তার বাইরে এসে নতুন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করতে হবে।,
উক্ত মতবিনিময় সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) মাহদী আমিন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।,

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 