আসছেন বাংলায়,তারেক রহমান ট্রাভেল পাস হাতে পেয়েছেন।
আসছেন শহীদ জিয়ার বীর সন্তান,
বিএনপির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার জন্য ট্রাভেল পাস হাতে পেয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস হাতে পান তিনি। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ট্রাভেল পাসের জন্য তারেক রহমান হাইকমিশনে আবেদন করেছিলেন।
জানা গেছে, রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত থাকায় মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি তারেক রহমান। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়েই আসতে হবে।,
অন্যদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের পক্ষে রেল মন্ত্রণালয়কে চিঠি পাঠান সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।,
জানা গেছে, ১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে।,
অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি। রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি।, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।,

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 