Sobujbangla.com | দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
News Head

দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।

  |  ২২:০১, মার্চ ০১, ২০২৬

সিলেট সিটির উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য কর্মকর্তা ও ঠিকাদারদের কড়া নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন–এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।,

রোববার দুপুরে নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

প্রশাসক বলেন, জনগণের প্রতিটি টাকার শতভাগ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজের গুণগত মান কোনোভাবেই কমানো যাবে না। কাজের মান শতভাগ ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে।,

তিনি আরও বলেন, সময়মতো কাজ শেষ না হলে জনগণের ভোগান্তি বাড়ে। আমরা নগরবাসীর ভোগান্তি বাড়াতে চাই না, বরং স্বস্তি দিতে চাই। তাই উন্নয়ন কাজ যথাসময়ে সম্পন্ন করাই আমাদের লক্ষ্য, যোগ করেন তিনি।,

এদিন প্রশাসক ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলা, মোহাম্মদপুর ও শাহপরান গেট এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরে তিনি শাহপরাণ এলাকায় অবস্থিত সিসিকের আঞ্চলিক কার্যালয়ও পরিদর্শন করেন।,

পরিদর্শনকালে তিনি বলেন, “নগরবাসীর প্রত্যাশা আমাদের কাছে অনেক। আমরা সেই প্রত্যাশা শতভাগ পূরণ করতে চাই। এ স্বপ্ন বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তোলা শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়।”

পরে প্রশাসক নগরীর কালেক্টরেট মসজিদের সম্মুখের পুলিশ বক্স পরিদর্শন করেন। এ সময় তিনি অটোরিকশা শ্রমিকদের উদ্দেশে সড়কে যানবাহন দাঁড় করিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান।,

এছাড়া তালতলা এলাকায় ফুটপাতের একটি ভাঙা স্ল্যাব দ্রুত নতুন স্ল্যাব দিয়ে প্রতিস্থাপনের জন্য সিসিকের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।,

প্রশাসকের এ পরিদর্শন ও নির্দেশনায় চলমান উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে বলে সুশীল নাগরিকরা মনে করেন।,

এ বিভাগের অন্যান্য সংবাদ