Sobujbangla.com | ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
News Head

ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।

  |  ২১:৩৪, এপ্রিল ১৭, ২০২৬

ইংরেজিভাষী মুসলিম প্রবাসীদের মাঝে দ্বিনের দাওয়াত পৌঁছে দিতে ইংরেজি ভাষার দাওয়াহ কোর্স শুরু হয়েছে।
কাতারে দেশটির ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার এই কোর্সের উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগটি দ্য পার্ল, লুসাইল এবং আল দাফনা এলাকায় অবস্থিত তিনটি মসজিদে চালু করা হয়েছে।
কোর্সে দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঈমানি ও শিক্ষামূলক বিষয় তুলে ধরা হয়, যার লক্ষ্য ছিল মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং আচরণ ও আমলে ইসলামী মূল্যবোধকে শক্তিশালী করা।
সেন্টারের পরিচালক ড. সালেহ বিন আলী আল মারি বলেন, পবিত্র রমজান মাসে এই কর্মসূচির উল্লেখযোগ্য সাফল্যের কারণে তা চালু রাখা হয়েছে। এই সাফল্য প্রমাণ করে যে ইংরেজিভাষী সম্প্রদায়ের মধ্যে তাদের সাংস্কৃতিক ও ভাষাগত প্রেক্ষাপট অনুযায়ী বিশেষায়িত ধর্মীয় কর্মসূচির স্পষ্ট চাহিদা রয়েছে।

তিনি আরও জানান, এসব পাঠে আল্লাহর আনুগত্য, রমজানের পরও আধ্যাত্মিক সম্পর্ক বজায় রাখা এবং সময় ও প্রচেষ্টার অর্থবহ ব্যবহার-এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো গভীরভাবে বোঝানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
উদ্যোগটি আরবি ভাষায় দক্ষ নন এমন মুসলমানদের মধ্যে ইসলামী পরিচয় শক্তিশালী করতে সাহায্য করবে।  এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি ভাষাগত বাধা দূর করা, কমিউনিটি সম্পৃক্ততা বাড়ানো এবং মধ্যপন্থা ও সহাবস্থানের মূল্যবোধ প্রচারে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই ধারাবাহিক কর্মসূচি কেন্দ্রটির বৃহত্তর লক্ষ্য, বৈচিত্র্যময় সম্প্রদায়ের সঙ্গে সাংস্কৃতিক ও ধর্মীয় সেতুবন্ধন গড়ে তোলা এবং বিভিন্ন ভাষায় উচ্চমানের কর্মসূচি প্রদানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ইসলামের সহনশীলতা ও সার্বজনীন নৈতিক মূল্যবোধ তুলে ধরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ