মুক্তি যুদ্ধ স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল।
বিএনপি,মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের।,
মহান বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের একথা বলেন।,
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো, তারা আজ মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অটুট রাখবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে। ইনশাল্লাহ।,
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, ডিসেম্বর মাসের ১৬ তারিখে সেই যুদ্ধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এজন্য এদিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজারে এসেছিলাম তার প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা এই মাজারে শপথ নিয়েছি- ‘এ দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখার জন্য আমাদের যে সংগ্রাম, সেটি অব্যাহত থাকবে।’
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, আজকের এই দিনে আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 