মা-মেয়ে ধর্ষণ: প্রধান আসামি মুন্সির রিমান্ড মঞ্জুর।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে ঘরের সিঁধ কেটে হাত-মুখ বেঁধে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ও সাবেক মেম্বার আবুল খায়ের মুন্সির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম। এরআগে বুধবার আদালতে ওই আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা ও চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন। পরে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য্য করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মুন্সি মেম্বার বর্তমানে জেলা কারাগারে রয়েছে। রিমান্ডের অর্ডার কপি পাওয়ার পর ৪ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের জন্য তাকে চরজব্বার থানায় নেওয়া হবে। ইতোমধ্যে এ মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ঘরের সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে একজন। পরে সে ঘরের দরজা খুলে দিলে আরও দুইজন ভিতরে প্রবেশ করে। এদের মধ্যে দুই জন পালাক্রমে ওই গৃহবধূকে এবং একজন পাশের কক্ষে তার ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। গভীর রাতে শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে গৃহবধূর বাঁধন খুলে দেয় এবং বিষয়টি জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে চরজব্বার থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 