রেকর্ড গড়া জয় পাকিস্তানের, ঘরের মাঠে ধরাশায়ী শ্রীলঙ্কা।
কলম্বো টেস্টে ইনিংস ও ২২২ রানে জিতেছে পাকিস্তান। চতুর্থ দিনে শ্রীলংকার দ্বিতীয় ইনিংস ১৮৮ রানে গুটিয়ে দিয়ে, ২-০’তে সিরিজ জিতেছে সফরকারী দল। লংকার মাটিতে ২৯ বছর পর স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। দু’দলের প্রথম ইনিংসেই নিশ্চিত হয়ে যায় ম্যাচের পার্থক্য। লংকানদের ১৬৬ রানের জবাবে আবদুল্লাহ শফিকের ২০১ এবং আগা সালমানের অপরাজিত ১৩২ রানে; ৫ উইকেটে ৫৭৬ করে, প্রথম ইনিংস ঘোষনা করে পাকিস্তান। ৪১০ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে লংকানদের কঠিন টার্গেট ছুড়ে দেয় বাবর আজমের দল। এরপর দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে পাকিস্তানী বাঁহাতি স্পিনার নোমান আলীর তোপে পড়ে স্বাগতিকরা। স্পিন ঘুর্নিতে লংকান ইনিংসে প্রথম ৭ উইকেটই তুলে নেন নোমান। যখন ইনিংসে ১০ উইকেটই নোমান তুলে নিবেন কিনা; এই নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়, তখন শেষ বিকেলে দারুন রিভার্স স্যুইং পাওয়া নাসিম শাহ ৬ বলের ব্যবধানে লংকান ইনিংসের শেষ ৩ উইকেট নিয়ে, স্বাগতিকদের বেধে ফেলেন ১৮৮ রানে। লংকানদের দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে অপরাজিত থেকে লড়াই করার চেষ্টা করেছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। অধিনায়ক দিমুথি করুনারত্নে করছেন ৪১ রান। নোমান আলী ৭০ রানে ৭টি এবং নাসিম শাহ’র শিকার ৩ উইকেট। ডাবল সেঞ্চুরি করায় ম্যান অব দ্য ম্যাচ আবদুল্লাহ শফিক এবং সিরিজ সেরা হয়েছেন দারুন ফর্মে থাকা আগা সালমান।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 