Sobujbangla.com | মেসির পুরস্কারটি মিলিয়ন ডলারের বিনিময়ে ‘বিশত’ চান ওমানের এমপি।
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

মেসির পুরস্কারটি মিলিয়ন ডলারের বিনিময়ে ‘বিশত’ চান ওমানের এমপি।

  |  ১৯:১৬, ডিসেম্বর ২৬, ২০২২

কাতার বিশ্বকাপকে দুর্দান্ত পারফরমেন্সে নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জয়ের সাথে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। বিশ্বকাপ ট্রফি নেয়ার আগে মেসিকে পরিয়ে দেয়া হয় কাতারের ঐতিহ্যবাহী পোশাক ‘বিশত’। এবার সেটা চেয়েছেন ওমানের সংসদ সদস্য আহমেদ আল বারওয়ানি। টুইট করে তিনি মেসিকে একটি প্রস্তাব দিয়েছেন যে, ১ মিলিয়ন ডলারের বিনিময়ে হলেও সেই ‘বিশত’ তার চাই। খবর দোহা নিউজের। কাতারের ঐতিহ্যবাহী পোশাক ‘বিশত’। অনেকেই এটিকে চেনেন আবায়া বা আলখাল্লা নামে। খুবই হালকা সুতো দিয়ে তৈরি হয় এই বিশত। থাকে খাঁটি সোনার কাজও। আরব বিশ্বে এটি মর্যাদার প্রতীক। এই ‘বিশত’র মূল্য ১ হাজার ৬৫০ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকা। আর ঐতিহ্যবাহী এই পোশাকটি তৈরি করেছেন কাতারের দর্জি আব্দুল্লাহ আল সালেম। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসিকে এই ‘বিশত’ পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এবার মেসিকে ১ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন ওমানের সংসদ সদস্য আহমেদ আল বারওয়ানি। টুইট করে তিনি বলেছেন, আমার বন্ধু মেসি, বিশ্বকাপ জেতায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কাতারের আমির আমাকে চমকে দিয়েছিলেন যখন তিনি আপনার কাঁধের উপর উদারতা এবং প্রজ্ঞার প্রতীক একটি ‘বিশত’ রেখেছিলেন। আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি, আমাকে বিশতটি দিয়ে দিন। বিনিময়ে আপনাকে ১ মিলিয়ন ডলার দেবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ