Sobujbangla.com | বললেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বর্ডার হাট দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

বললেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বর্ডার হাট দুই দেশের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।

  |  ২২:৩৪, ডিসেম্বর ১৫, ২০২২

ভারত-বাংলাদেশের মধ্যে বর্ডার হাট চালু হওয়ার মাধ‌্যমে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বরেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের (ভারতের) যে বন্ধুত্ব রয়েছে, বর্ডার হাটগুলোর মাধ্যমে তা আরও সুদৃঢ় হবে এবং বাড়বে। এই হাটগুলো দুই দেশের অর্থনীতিতে সহায়ক ভুমিকা পালন করবে। এর পাশাপাশি হাটগুলোর কারণে দুই দেশের সীমান্তবর্তী মানুষের কর্মসংস্থানও বাড়বে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি রিংগো বর্ডার হাট পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান। ভারতীয় হাই কমিশনার বলেন, আজকে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। এই বর্ডার হাটগুলোর মাধ্যমে বাংলাদেশ আর ভারতের মানুষের মধ্যে আরও সুসম্পর্ক তৈরি হবে। এই হাটগুলোকে আমরা আরও উন্নত করব। পরিদর্শনকালে এসময় ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, থানার ওসি দেবদুলাল ধর, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান,সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন, লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, নিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক সহ সীমান্ত এলাকার বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) ও ভারতীয় বিএসএফ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ