Sobujbangla.com | ডব্লিউএইচও করোনা নিয়ে নতুন সতর্ক বার্তা দিলো।
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

ডব্লিউএইচও করোনা নিয়ে নতুন সতর্ক বার্তা দিলো।

  |  ১৯:২৪, অক্টোবর ১২, ২০২২

করোনা মহামারি এখনও পৃথিবী থেকে বিদায় নেয়নি জানিয়ে আসন্ন শীতে এর আরও একটি ঢেউয়ের আঘাত হানতে পারে বলে ইউরোপের বিভিন্ন দেশকে সতর্ক বার্তা দিলোবিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এক যৌথ বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউরোপের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (ইসিডিসি)। ডব্লিউএইচওর ইউরোপ শাখা কার্যালয়ের পরিচালক হ্যান্স ক্লাগ ও ইসিডিসি’র পরিচালক আন্দ্রেয়া আমন স্বাক্ষরিত সেই বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি, ইউরোপে ফের বাড়ছে এই রোগের দৈনিক সংক্রমণ। সংক্রমণের যে চিত্র, তাতে শিগগিরই করোনার আরও একটি ঢেউ আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আসন্ন শীতেই আসতে পারে এই ঢেউ।’ ইউরোপ মহাদেশভুক্ত বেশিরভাগ দেশেই করোনার টিকা খুবই সহজলভ্য। কিন্তু জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর গণটিকাদান কার্যক্রমের শুরু থেকেই টিকা নেওয়ার ব্যাপারে অনীহা ছিল ইউরোপের জনগণের একটি বড় অংশের মধ্যে। সেই অনীহা এখনও রয়েছে।বুধবারের বিবৃতিতে জনগণকে অবিলম্বে টিকা গ্রহণের আহ্বান জানানো হয় ডব্লিউএইচও ও ইসিডিসির পক্ষ থেকে। এ প্রসঙ্গে বলা হয়, ‘অবিলম্বে আমাদের সবারই টিকার ডোজ নেওয়া উচিত। কারণ নষ্ট করার মতো পর্যাপ্ত সময় এখন আর আমাদের হাতে নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ