Sobujbangla.com | পররাষ্ট্রমন্ত্রী, চিকিৎসা নিতে বিএসএমএমইউতে।
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

পররাষ্ট্রমন্ত্রী, চিকিৎসা নিতে বিএসএমএমইউতে।

  |  ২০:০৯, সেপ্টেম্বর ০৬, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শারীরিক অসুস্থতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহমানের চেম্বারে যান। বিষয়টি বিএসএমএমইউ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং চিকিৎসকের পরামর্শে এ সময় পররাষ্ট্রমন্ত্রীর ইকো-কার্ডিওগ্রাম ও রক্ত পরীক্ষা করা হয়। বুধবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। সূত্রটি জানায়, হার্ট ফেইলিউর বিভাগের একজন চিকিৎসক এবং অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের একজন অধ্যাপক মন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার চার দিনের সফরে নয়া দিল্লি যাওয়ার কথা ছিল ড. মো‌মেনের। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ