চালের দাম নিয়ন্ত্রণে রাখতে মওকুফ করা হয়েছে আমদানি শুল্ক।
চালের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক মওকুফ করা হয়েছে। সেই সঙ্গে চালের রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।গন্ধি ছাড়া অন্যান্য চাল আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। এই সিদ্ধান্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। রবিবার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে বিকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্য বান্ধব ও ওএমএসের চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। মন্ত্রী বলেন, ইউক্রেন- রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। তিনি বলেন, বিরুপ আবহাওয়া হলে আমনের উৎপাদন কম হতে পারে সে জন্য আমরা সতর্কতা হিসেবে বিদেশ থেকে চাল আমদানি করছি। ইতোমধ্যে বেসরকারি চাল আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ রেগুলেটরি ট্যাক্স কমিয়েছি, আজই হয়ত গেজেট জারি হবে। তাছাড়া আমাদের খাদ্য মজুতও পর্যাপ্ত রয়েছে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 