Sobujbangla.com | চোরাইপথে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ’র ধর্ষণের শিকার ভারতীয় নারী।
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

চোরাইপথে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ’র ধর্ষণের শিকার ভারতীয় নারী।

  |  ২০:৫০, আগস্ট ২৭, ২০২২

এক নারীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা সীমান্তে ধর্ষণের এ ঘটনা ঘটে। গ্রেফতার বিএসএফ সদস্যদের শনিবার (২৭ আগস্ট) সাত দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালত। পশ্চিমবঙ্গ পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে বাগদা সীমান্ত দিয়ে চোরাই পথে সন্তানসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন এক ভারতীয় নারী (২৩)। এ সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফের দুই সদস্যের হাতে ধরা পড়েন তিনি। এরপর সীমান্তলাগোয়া একটি ফসলখেতে নিয়ে তাকে ধর্ষণ করেন তারা। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে বাগদা থানায় নিয়ে যান। সেখানে বিএসএফ সদস্যদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। বনগাঁর পুলিশ সুপার তরুণ হালদার জানান, শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অভিযুক্ত দুই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে, গ্রেফতার বিএসএফ সদস্য আলতাফ হোসেন ও এস পি চেরোকে শনিবার (২৭ আগস্ট) বনগাঁ মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতে পাঠান। ভুক্তভোগী নারী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ