Sobujbangla.com | বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত চার।
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত চার।

  |  ১৪:৫১, আগস্ট ১৮, ২০২২

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  এ দুর্ঘটনায় আরও চারজন আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রয়েছেন।  বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালক। তবে তাদের নামপরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহাদৎ হোসেন।  তিনি জানান, বগুড়া থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে হামছায়াপুর এলাকায় উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি।  এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন পুরুষ যাত্রী মারা যান।  পরে বাকি পাঁচজনকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। আর নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়।  আরও পড়ুন: গলাচিপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু খোঁজ নিয়ে জানা গেছে, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষ মারা যান।  এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক-সহকারী পালিয়ে গেছেন। তবে পুলিশ বাসটি আটক করেছে। 

এ বিভাগের অন্যান্য সংবাদ