Sobujbangla.com | শ্যুটিং করতে গিয়ে গণধর্ষণের শিকার ৮ তরুণী: বিক্ষোভে উত্তাল দ. আফ্রিকা
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

শ্যুটিং করতে গিয়ে গণধর্ষণের শিকার ৮ তরুণী: বিক্ষোভে উত্তাল দ. আফ্রিকা

  |  ১৯:০৩, আগস্ট ০২, ২০২২

শ্যুটিং করতে গিয়ে ৮ তরুণীর গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে অপরাধের দায়ে গ্রেফতার হয়েছে ৮৪ জন। খবর আল জাজিরার। সোমবার (১ আগস্ট) তাদের আদালতে হাজির করে পুলিশ। মামলার প্রাথমিক নথিতে জানানো হয়, এ ঘটনা গোটা দেশের জন্য লজ্জাষ্কর। সংশ্লিষ্টদের সন্ধানে চলছে চিরুনি অভিযান। গেলো বৃহস্পতিবার, জোহানেসবার্গের একটি পরিত্যক্ত খনি এলাকায় চলছিলো মিউজিক ভিডিওর শ্যুটিং। যাতে অভিনয় করছিলেন ৮ তরুণী। সেট তৈরির সময় সশস্ত্র একটি দল সেখানে আক্রমণ চালায়। শ্যুটিং ইউনিটের লোকদের মারধরের পর তরুণীদের করা হয় গণধর্ষণ। খবর পেয়ে পুলিশ অভিযান চালায় অঞ্চলটিতে। গোলাগুলিতে প্রাণ হারায় দু’জন। সংকটাপন্ন অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন। অপরাধপ্রবণ দেশগুলোর তালিকায় অন্যতম দক্ষিণ আফ্রিকা। এদিকে সোমবারে দেয়া এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেছেন, যা ঘটেছে সেটি ভয়ঙ্কর বর্বরতা। এটা নারীদের স্বাধীনতা ও নিরাপদভাবে বসবাস ও কাজ করার অধিকারের প্রতি অবমাননা। তিনি জোর দিয়ে বলেছেন, আমাদের সমাজে ধর্ষকদের কোনো স্থান নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ