Sobujbangla.com | ওমরাহ পালনে নেগেটিভ সনদ লাগবে
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

ওমরাহ পালনে নেগেটিভ সনদ লাগবে

  |  ১৯:৫১, ফেব্রুয়ারি ০৮, ২০২২

করোনা সংক্রমণের কারণে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গেলে করোনা নেগেটিভ সনদ লাগবে। নতুন নির্দেশনা আরও বলা হয়েছে, সৌদিতে ভ্রমণের যারা যাবেন তাদেরও নেগেটিভ সনদ দেখাতে হবে। সৌদি আরবের হজ এবং ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে পবিত্র ওমরাহ পালন কিংবা ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে করোনার পিসিআর কিংবা অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। নেগেটিভ সনদ থাকলে তবেই সৌদি আরবে প্রবেশ করা যাবে। খবর সৌদি গেজেট একইসঙ্গে নতুন নির্দেশনা বুধবার রাত একটা থেকে কার্যকর হবে। করোনা সংক্রমণ বাড়ায় সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্দেশনা হালনাগাদ করেছে দেশটির সরকার। এর আগে ২০২২ সালের শুরুতে পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছিল সৌদি আরব। ওই নির্দেশনা অনুযায়ী, প্রথমবার পবিত্র ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হয়, যা সব বয়সী মানুষের জন্য প্রযোজ্য ছিল। বলা হয়, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবারও আবেদন করতে হবে। গত বছর দুই ওমরাহ পালনের মধ্যে ১৫ দিনের বিরতির কথা বলেছিল সৌদি সরকার। গত বছরের অক্টোবরে সৌদি আরব এ নির্দেশনা প্রত্যাহার করে নেয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ১০ দিন বিরতির নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলতে সৌদি সরকার গুরুত্বারোপ করেছে। একই বিধান মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদেও চালু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ