Sobujbangla.com | ভাসানচরে পৌঁছাল আরও ৫৫২ রোহিঙ্গা
News Head
 দীর্ঘ দিনের দাবিপূর্ণ হবে চাঁদপুরবাসী:প্রধানমন্ত্রী। বৃষ্টি হতে পারে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে। অন্তর্বর্তী সরকার কিছুই জানায়নি আমেরিকার সাথে চুক্তি নিয়ে জামায়াতের আমির বলেছেন। ইতিবাচক পরিবর্তন আনবে খাল খনন গ্রামীণ অর্থনীতিতে : ত্রাণমন্ত্রী। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেট বিভাগে। বাণিজ্য মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দম্পতি আটক। বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী। সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু। সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।

ভাসানচরে পৌঁছাল আরও ৫৫২ রোহিঙ্গা

  |  ১৯:৩৯, ডিসেম্বর ১৮, ২০২১

অষ্টম দফায় কক্সবাজার থেকে ভাসানচরে পৌঁছাল আরও ৫৫২ রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে মোট রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ‌১৮ হাজার ৯৫৭ জনে দাঁড়াল।  শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা তিমি’ ও ‘বানৌজা ডলফিন’ যোগে নতুন রোহিঙ্গারা আগমন করেন। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে ১নং ওয়্যার হাউজ হয়ে ৫৬ ও ৬৬ নং ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন এবং সপ্তম দফায় ২৫ নভেম্বর ৩৭৯ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ