Sobujbangla.com | সাদা-লালে অন্যরকম জন্মদিন পালন পরীমনির (ভিডিও)
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

সাদা-লালে অন্যরকম জন্মদিন পালন পরীমনির (ভিডিও)

  |  ২১:২৫, অক্টোবর ২৪, ২০২১

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন রোববার (২৪ অক্টোবর)। এবারের জন্মদিনে আগেভাগেই সাদা-লাল থিম নির্ধারণ করেছেন তিনি। সেই থিমে জন্মদিনের আয়োজনে সাজসজ্জা ছিল সাদা-লাল। অনেকে মনে করছেন, সাদায় শুভ্রতা আর লালে শক্তি বোঝাতেই এমন থিম নির্ধারণ করা হয়েছে। তবে চমক রাখতে পরীমনিও খোলাসা করছিলেন না সবকিছু। গত বছর জন্মদিনের থিম করেছিলেন ময়ূর। আর এবারের জন্মদিনের আয়োজনের সাজসজ্জায় লাল-সাদা রংবিন্যাস। জন্মদিনের উদযাপন মঞ্চ উড়োজাহাজের ককপিটের আদলে সাজানো হয়েছে, যার রং হিসেবে ব্যবহার করা হয়েছে সাদা-লাল। সেখানে টুকরো কাগজে লেখা ‘ফ্লাই উইথ পরী’ অর্থাৎ ‘পরীর সঙ্গে ওড়ো’। গত বছরের জন্মদিনে ময়ূর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়েছে। তখন পরীমনি বলেছিলেন আগামী বছর জন্মদিন হবে ককপিটে। এবার সেই ককপিটে জন্মদিন পালনের মধ্যদিয়ে গত বছরের কথা রাখলেন তিনি। বেশ কয়েক বছর ধরে জমকালো আয়োজনে জন্মদিন পালন করেন পরীমনি। অনেক ঝড়-ঝাপটার পর এবারও ব্যতিক্রম হচ্ছে না। পরীমনির এবারের জন্মদিনটিকে ঘিরে বাড়তি আকর্ষণ ছিল ভক্ত-দর্শকদের মধ্যে। শুভ্র শক্তির প্রত্যয় নিয়ে নতুন করে শুরু করবেন পরী এমনটাই আশা শুভাকাঙ্ক্ষীদের। বর্তমানে পরী ব্যস্ত গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এর শুটিংয়ে। এরপর প্রীতিলতা, বায়োপিক, অন্তরালে, মাসহ আরও বেশকিছু ছবির শুটিং শুরু করার কথা রয়েছে পরীমনির।

এ বিভাগের অন্যান্য সংবাদ