বালিশকাণ্ড: ৮ প্রকৌশলীর জামিন বাতিলে হাইকোর্টের রুল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ডে দুদকের মামলায় পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ আট আসামির জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৮ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি জাহিদ সরওয়ার কাজলের বেঞ্চ এ আদেশ দেন। মামলার আসামিরা হলেন পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, উপবিভাগীয় প্রকৌশলী আহমেদ সাজ্জাদ খান, মোস্তফা কামাল, উপসহকারী প্রকৌশলী জাহিদুল কবীর, সুমন কুমার নন্দী, শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. তারেক ও আমিনুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে দুই বিচারপতি ওই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন এ কে এম ফজলুল হক। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। বালিশকাণ্ডে জড়িত অভিযোগে ২০১৯ সালের ১২ ডিসেম্বর দুদক চারটি মামলা করে। কমিশনের উপপরিচালক নাসিরউদ্দিন ও উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে পাবনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করেন। এ মামলায় বিচারিক আদালত আসামিদের জামিন দেন।পরে তা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। মামলার বিবরণীতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে লাভবান করতে চান গণপূর্ত অধিদপ্তরের কিছু প্রকৌশলী। রূপপুর গ্রিন সিটির ২০তলা ফাউন্ডেশনের ৬ ইউনিট বিশিষ্ট এক নম্বর ভবনের কিছু সিভিল এবং ই/এম ওয়ার্কসহ পণ্য কেনাকাটায় অনেক মূল্য দেখান তারা। পরে দুদক মামলা করে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 