তিন-চার দিনের মধ্যে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
আগামী তিন-চার দিনের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য করোনার নমুনা পরীক্ষার আরটি–পিসিআর ল্যাব চালু হবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মুনিরুছ সালেহীন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের এলাকা পরিদর্শন করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিদর্শনের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান ল্যাব স্থাপনের বিষয়টি মন্ত্রীকে নিশ্চিত করেছেন। ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত একটি ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত স্থানে মোবাইল ল্যাব স্থাপন করে শিগগিরই করোনা পরীক্ষা শুরু করবে বলেও মন্ত্রীকে জানিয়েছেন তিনি। ১৫ সেপ্টেম্বর বিমানবন্দরে ল্যাব স্থাপনের জন্য সাতটি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 