নতুন খবর দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পাওয়া যায় তাকে। তারই ধারাবাহিকতায় এই নায়িকা একটি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ওয়ালমার্ট নামের এই প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল মালা খন্দকার। অপু বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের সবার ঘরে ঘরে ওয়ালমার্ট এর পণ্য পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। সুলভ মূল্য এ প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। আমি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যর সুনাম ছড়িয়ে পড়ুক। আমার শুভাকাঙ্খীদের সহযোগিতায় এটা যেন সামনে নিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 