জাতীয় শোক দিবস ঘিরে সতর্ক পুলিশ।
শোকের মাসে নাশকতা চালিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ার চেষ্টা চালায় জঙ্গিরা। তাই ১৫ আগস্টে নিরাপত্তা ঝুঁকি না থাকলেও; সতর্ক রয়েছে পুলিশ। শনিবার (১৪ আগস্ট) এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি দেখতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে যান ঢাকা মেট্রোপলিটন কমিশনার। জানান, ১৫ আগস্ট ঘিরে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শ্রদ্ধা জানাতে আসা সাবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। ডিএমপি কমিশনার জানান, আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়তে, আগস্ট মাসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা থাকে জঙ্গিদের। তাই এ মাসে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে, তৎপর রয়েছে পুলিশ। তালেবানদের আহবানে কথিত হিজরতে আফগানিস্তানে গেছেন কিছু সংখ্যক বাংলাদেশি। যাদের কয়েকজন ধরা পড়েছে ভারতে। অনলাইনে জঙ্গি কার্যক্রম চালিয়ে যারা ধাপে ধাপে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল, সম্প্রতি তাদের গ্রেপ্তার করা হয়েছে।

র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি।
বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,।
বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন।
এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা।
আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় ।
আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। 