তাহিরপুরে স্পিডবোট দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে একটি স্পিডবোটের সঙ্গে পাথরবোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের বরুজ মিয়ার স্ত্রী জোসনা বেগম (৩৫) ও তার মেয়ে রুমি বেগম (৮)
সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের পরিবারের লোকজন তাদের নিজস্ব স্পিডবোটে করে সোমবার বিকেলে এলাকার বাদাঘাট বাজারে ঈদের কেনাকাটা করতে আসেন। এ সময় স্পিডবোট চালক বরুজ মিয়ার স্ত্রী ও মেয়ে তাদের সঙ্গে ছিলেন। বাজারে কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা বাড়ি ফিরছিলেন। পথে পাটলাই নদীর বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের কাছাকাছি যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি ডুবে যায়। তখন স্পিডবোটে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও জোসনা বেগম ও তার মেয়ে রুমি নিখোঁজ হন। পরে লোকজন এসে প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় স্পিডবোটের এক নারী যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 