শুক্রবার সৌদি থেকে দেশে ফিরছেন সুমি আক্তার
অবশেষে শুক্রবার (১৫ নভেম্বর) সৌদি আরবে থেকে বাংলাদেশে ফিরছেন নির্যাতিত নারীকর্মী সুমি আক্তার।
এদিন সকাল ৭.১৫ মিনিটে এয়ার অ্যারাবিয়া’র G9-517 বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সুমি। একই সঙ্গে সৌদি থেকে দেশে ফিরছেন নির্যাতিত আরও ৯১ নারী গৃহকর্মী। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
সুমির আগমন প্রসঙ্গে তার স্বামী নুরুল ইসলামও,সাংবাদিককেজানান। তিনি বলেন, সুমি শুক্রবার সকালে বাংলাদেশে ফিরবে। গত দুই-তিন দিন ধরে তার সঙ্গে যোগাযোগ হচ্ছে না।
ব্র্যাকের শরিফুল হাসান বলেন, সম্প্রতি সৌদির শ্রম আদালত সে দেশ ছাড়ার ব্যাপারে সুমির পক্ষে রায় দেন। ফলে তাকে তার নিয়োগকর্তার (কফিল) দাবি করা টাকা দিতে হবে না।
ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাতকারে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, সুমি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন। সৌদি আদালতের আদেশে দেশে ফেরার সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু ক্ষতিপূরণ হিসেবে দাবি করা ২২ হাজার সৌদি রিয়েল তিনি এখনই পাচ্ছেন না। এটা একটা অনগোয়িং প্রসেস। তাকে আপাতত দেশে পাঠানো হচ্ছে। পরে আইনকানুন দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। একই ফ্লাইটে আরও ১০০ নারী সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত যাচ্ছেন বলে জানান গোলাম মসিহ।

র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি।
বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,।
বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন।
এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা।
আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় ।
আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। 