রাজধানীতে একই অনুষ্ঠানে ১২ বিয়ে
রাজধানীতে একই অনুষ্ঠানে অসচ্ছল পরিবারের বারো জোড়া গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ ভোলা সমিতির বিবাহ সহায়তা প্রকল্পের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এ বিয়ে হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নব দম্পতিকে দোয়া করেন ভোলার রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী ও সাধারণ মানুষ।
বিয়ে, দু’টি মানুষের ভালোবাসার মিলনমেলা। আর তা যদি হয়, একই অনুষ্ঠানে অনেক দম্পতির বিয়ের অনুষ্ঠান, তাহলে বর কনে আর আত্মীয় স্বজনের মাঝে বয়ে আনে বাড়তি আনন্দ। এমনই ১২ দম্পতির এক বিয়ের অনুষ্ঠান হয়েছে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে।
দারিদ্র্য ও সংসারের অভাব অনটনের মধ্যে বড় হওয়ায় আনন্দঘন পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে যাদের স্বপ্ন ছিল অধরা, ওদের সেই স্বপ্ন পূরণে এগিয়ে আসে ঢাকাস্থ ভোলা সমিতি।
এই সমিতির বিবাহ সহায়তা প্রকল্পের আওতায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অসচ্ছল পরিবারের ১২ জন বর ও কনের বিয়ের আয়োজন করা হয়। এমন আয়োজনে নব দম্পতিরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে, কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি।
অনুষ্ঠানে এসে নব দম্পতিকে আশীর্বাদ করেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
তিনি বলেন, ‘এটি একটি মহৎ উদ্যোগ। প্রতিবছর সহায়তার মাধ্যমে এমন উদ্যোগ নেওয়া যেতে পারে।’
আর অসচ্ছল দরিদ্র পরিবারের সন্তানদের বিয়ের আয়োজন অব্যাহত রাখার পাশাপাশি বর কনেকে স্বাবলম্বী করার পদক্ষেপও নেয়া হবে বলে জানান বিবাহ সহায়তা প্রকল্পের আহবায়ক এম ইউ গোলাম রসুল বেলাল।
সমাজ উন্নয়নে অন্যান্য সংগঠন ও সংস্থারও এ ধরনের পদক্ষেপ নিতে এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।

র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি।
বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,।
বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন।
এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা।
আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় ।
আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। 