বিয়ের অনুষ্ঠানে দেয়াল ধসে ২৬ জনের মৃত্যু
ভারতের রাজস্থান রাজ্যের ভরতপুরে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে প্রচণ্ড ঝড়ে দেয়াল ধসে পড়ে ২৬ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন।
বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ১১ পুরুষ, সাত নারী ও চার শিশু রয়েছে বলে রাজস্থানের পুলিশ সুপার অনিল তাঙ্ক জানিয়েছেন। তিনি জানান, দেয়ালটি ৯০ ফুটের মতো লম্বা এবং ১২ থেকে ১৩ ফুট উঁচু ছিল।
পুলিশ বলছে, ভরতপুর জেলায় গতকাল বুধবার রাতে একটি বাড়ির ‘ওয়েডিং হলে’ অনুষ্ঠান চলছিল। সেই সময় ওই অঞ্চলে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় বিয়ের অনুষ্ঠানের লোকজন ওই দেয়ালসংলগ্ন একটি ছাউনির নিচে আশ্রয় নেন। কিন্তু হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে।
পুলিশের মহাপরিদর্শক অলক বশিষ্ঠ পিটিআইকে বলেন, দেয়ালের সামনের অংশ ও ছাউনি ধসে পড়ে লোকজন আটকা পড়েন।
দেয়াল ধসে নিহতের ঘটনায় মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 