সু চির সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করলো কানাডা
প্রকাশিত হয়েছে | ১৭:৩৭, অক্টোবর ০৩, ২০১৮
রোহিঙ্গাদের উপর নির্যাতনে সহযোগিতার অভিযোগে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহার করেছে কানাডা।
মঙ্গলবার, আনুষ্ঠানিকভাবে সুচির নাগরিকত্ব প্রত্যাহার করা হয়। এর পক্ষে ভোট দেয় কানাডার পার্লামেন্টের উচ্চ কক্ষ। এর আগে গত সপ্তাহে ভোট হয় নিম্নকক্ষে। সেইসাথে, রোহিঙ্গাদের উপর নির্যাতনকে গণহত্যারও স্বীকৃতি দেয়া হয়েছে।
এদিকে ভারত সফরে থাকা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত ভারতের। দিল্লিতে অনুষ্ঠিত, গ্লোবাল চ্যালেঞ্জেজ, গ্লোবাল সলিউশন শীর্ষক সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনায় যুক্ত প্রত্যেকটি ব্যক্তির কঠোর শাস্তি হওয়া উচিত।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 