ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ১,২০৩
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের ডোংগালা ও পালু জেলায় ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০৩ হয়েছে বলে জানিয়েছে দেশটির ‘টিম অব কুইক অ্যাকশন(এসিটি)।
সোমবার এসিটি’র বরাত দিয়ে এই তথ্য জানায় দেশটির সংবাদ সংস্থা ‘আনতারা’।
এসিটি’র ভাইস প্রেসিডেন্ট ইনসান নুররহমান বলেন, বিভিন্ন জায়গায় মারা যাওয়া মানুষের সংখ্যা এক হাজার ২০৩ এ পৌঁছেছে। সবচেয়ে বেশি লোক মারা গেছে পেটোবো শহরে। সুনামি শহরটিকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।
তিনি বলেন, পেটোবো’তে ৭০০, উইরাবুয়ানা হাসপাতালে ১০, উনডাটা হাসপাতালে ২০১, মেসজিদ রায়া মস্কে ৫০, ভায়াংকারা হাসপাতালে ১৬১, টাওয়েলি উপজেলায় ৩৫, কায়ুমালুই পাজেকো গ্রামে ২, কাওয়াটুনা গ্রামে ৫, পস পল পিপি’তে ৭ এবং মাদানি হাসপাতালে ৩২ জন মারা গেছেন।
ইনসান বলেন, ৬১ জন বিদেশি নাগরিক এখনও নিখোঁজ এবং বিভিন্ন হাসপাতালে ৫৪০ জনের মতো মানুষ গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন আছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
তিনি বলেন, ভূমিকম্প ও সুনামি কবলিত এলাকার ১৬ হাজার ৭৩২ জনকে বিভিন্ন জায়গার ১২৩টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। যোগাযোগ ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকায় ডোংগালা ও পালু থেকে তাৎক্ষণিক বাইরের কোথাও কোনও তথ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা বলেছেন, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ইতোমধ্যে পালু পৌঁছেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন।
উল্লেখ্য, গত শুক্রবার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আঘাত হানে শক্তিশালী সুনামি। ১৬ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 