থাই গুহা থেকে আরো ৪ ফুটবলার উদ্ধার
স্থানীয় সময় বিকেলে এক এক করে তাদের উদ্ধার করা হয়। এ নিয়ে দুদিনে উদ্ধার হলো ৮ ফুটবলার। বাকী ৪ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে কাল অভিযান চলবে। ১৭ দিন গহীন গুহায় কাটানোর পর সাক্ষাৎ দ্বিতীয় জীবন বলা চলে একে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার কিছু পরে থাইল্যাণ্ডের থাম লুয়াং গুহা থেকে উদ্ধার করা ৫ম কিশোর ফুটবলারকে। এর দেড় ঘন্টার মাথায় উদ্ধার হন আরো দুজন। পরে সন্ধ্যা ৭ টার দিকে ৮ম বালককে উদ্ধার করে ডুবুরিরা।
এরপর হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় চিয়াং রাই হাসপাতালে। এর আগে রোববার উদ্ধার হন ৪ কিশোর ফুটবলার। উদ্ধারকৃতরা ভালোই আছে। তবে হাসপাতালে বসে অনেককেই তীব্র ক্ষুধাকষ্টের কথা জানিয়েছে। সে অনুযায়ী তাদের পছন্দের ডিশও সরবরাহ করা হয়েছে। আপাতত কোন ধরনের ভাইরাসের সংক্রমন রয়েছে কীনা এটি পরীক্ষা নিরীক্ষার জন্য কিছুদিন তাদের পরিবার থেকে দূরে রাখা হবে।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ৯০ জন ডুবুরি। এর মধ্যে ৪০ জন থাইল্যাণ্ডের এবং বাকী ৫০ জন বিদেশি ডুবুরি। কর্তৃপক্ষ বলছে, রাতভর ভারি বর্ষণের ফলে উদ্ধার অভিযান ছিলো কিছুটা ঝুঁকিপূর্ণ। এখনো গুহায় থাকা ৪ ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে মঙ্গলবার আবারো অভিযান চলবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 