দক্ষিণের সঙ্গে বৈঠক বাতিল করেছে উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ায় আজ দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্ব নির্ধারিত উচ্চ পর্যায়ের বৈঠক বাতিল করেছে উত্তর কোরিয়া।
পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এ ধরনের কার্যক্রম বিভক্ত কোরীয় উপদ্বীপের মধ্যকার সম্পর্কে ফাটল ধরাবে। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, ওয়াশিংটন ও সিউলের সামরিক কার্যক্রম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের আগামী মাসে অনুষ্ঠিতব্য বৈঠককেও অনিশ্চয়তা মাঝে ফেলতে পারে।
পিয়ংইয়ংয়ের দাবি, দক্ষিণ কোরিয়ার উপর দিয়ে যুক্তরাষ্ট্রের এই ধরনের সামরিক মহড়ার মূল লক্ষ্যই হচ্ছে উত্তর কোরিয়াকে পুনরায় উস্কে দেওয়া। শুধু তাই নয়, এই আচরণ পানমুনজাম ঘোষণাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে বলেও জানানো হয়।
পিয়ংইয়ংয়ের এমন হুমকির মাঝেও আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠকের কাজ এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 