হোয়াইট হাউসে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
প্রকাশিত হয়েছে | ১৫:১০, মার্চ ২৩, ২০১৮
বুশ আমলের প্রতিরক্ষা কর্মকর্তা জন বোল্টনকে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছেন ৯ এপ্রিল ম্যাক মাস্টারের জায়গায় দায়িত্ব নেবেন বোল্টন।
কট্টরপন্থী বোল্টনের নিয়োগের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশ। জাতিসংঘে মার্কিত দূত থাকাকালীন উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের পক্ষে ছিলেন বোল্টন। এমন সিদ্ধান্তে উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনা প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
গত ১৪ মাসে তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে রদবদল করলেন ট্রাম্প। বোল্টনের নিয়োগে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 