উত্তর কোরিয়ার সীমান্তে সেনা মোতায়েনের খবর অস্বীকার করল চিন।
উত্তর কোরিয়ার সীমান্তে সেনা মোতায়েনের খবর অস্বীকার করল চিন। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে সম্প্রতি দাবি করা হয়েছিল, কোরিয় উপদ্বীপে সম্ভাব্য মার্কিন আক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা করার উদ্দেশ্যে চিনের পূর্ব সীমান্তে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় চিনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলেছে, চিনের উত্তর-পূর্ব সীমান্তে সেনা মোতায়েনের খবর ‘বিশুদ্ধ বানোয়াট’ তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। বিবৃতিতে এই সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি। যদিও দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম খবর দিয়েছিল, সম্ভাব্য মার্কিন হামলা প্রতিহত করতে উত্তর কোরিয়া সীমান্তে ১৫০,০০০ সেনা মোতায়েন করেছে চিন।
ওয়াশিংটন এরই মধ্যে কোরিয় উপদ্বীপের জলসীমায় মোতায়েনের জন্য একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা কোরিয় উপদ্বীপে হাজার হাজার সেনা ও ট্যাংকসহ প্রচুর সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। দুই দেশ ওই উপদ্বীপে এই যাবতকালের মধ্যে সবচেয়ে বড় যৌথ মহড়া চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রকাশিত সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ভূমধ্যসাগর থেকে মার্কিন নৌবাহিনী সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ং-এর বিরুদ্ধে একই রকম সংক্ষিপ্ত হামলার নির্দেশ দিতে পারেন। আরও দাবি করেছে, উত্তর কোরিয়া রাষ্ট্রসংঘের প্রস্তাব উপেক্ষা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাওয়ার কারণে ট্রাম্প দেশটির ওপর হামলার নির্দেশ দিতে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 