দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হন তিনি।
ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ সোমবার (১০ এপ্রিল) একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানে নিজের জীবনের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে এতদিনে নিজের আত্মগোপনের কথা বলতে গিয়ে অপু বলেন, ‘শাকিব ও আমার ছেলে রয়েছে। আমি অনেক কষ্ট করেছি। শাকিব শুধু টাকা দিয়ে সাহায্য করেছে কিন্তু আমার পাশে থাকেনি। শাকিব আমাকে ঠকিয়েছে কিন্তু আমি তাকে ঠকাইনি। আমার প্রাণের ছবি বসগিরি ছেড়ে গেছি। আমি তাকে সহযোগিতা করে গেছি। আমি চেয়েছি শাকিবের ক্যারিয়ার ভালো হোক।’
অপু অভিনীত ‘ভালোবাসা ২০১৬’ শিরোনামের সিনেমাটি অপুর শুটিংয়ের অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন জি সরকার। এ ছাড়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’, মান্নান সরকার পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ও কালাম কায়সার পরিচালিত ‘মা’ শিরোনামের সিনেমার শুটিং অপুর কারণে আটকে আছে। হঠাৎ অপু মিডিয়া থেকে অন্তরালে চলে যাওয়ায় এসব সিনেমার প্রযোজক ও পরিচালককে বিপাকে পড়তে হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 