Sobujbangla.com | আরও ৪টি এ-২৯ সুপার টুনাকো লাইট অ্যাটার্ক টার্বোপ্রোপ ফাইটার জেট পেল আফগান বিমানবাহিনী।
News Head

আরও ৪টি এ-২৯ সুপার টুনাকো লাইট অ্যাটার্ক টার্বোপ্রোপ ফাইটার জেট পেল আফগান বিমানবাহিনী।

  |  ১০:৩০, এপ্রিল ০৮, ২০১৭

আফগানিস্তান আরও শক্তিশালী হচ্ছে বিমান বাহিনী। আরও ৪টি এ-২৯ সুপার টুনাকো লাইট অ্যাটার্ক টার্বোপ্রোপ ফাইটার জেট পেল আফগান বিমানবাহিনী।

সুপার টুনাকো গত কয়েকদিন আগে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। এই যুদ্ধ বিমানগুলি কাবুল এয়ার উইং ব্যবহার করবে। চুক্তির অধীনে যে ২০টি যুদ্ধ বিমান পাওয়ার কথা ছিল তার ১২টি আফগানিস্তান বিমান বাহিনী হাতে পেয়েছে। জেনস ডিফেন্স উইকলির তথ্য অনুসারে, ১৬০০ এসএইচপি প্র্যাট হুইটনি পিটি৬এ ৬৮/৩ টার্বোপ্রোপ ইঞ্জিন দ্বারা চালিত এ-২৯ সুপার টুনাকো যুদ্ধ বিমানের প্রতিটি ডানায় ২০০ রাউন্ড গুলি করতে সক্ষম ১২.৭ মিমি মেশিনগান বহন করতে পারে। আর অতিরিক্ত অস্ত্র হিসেবে যেমন ২০ মিমি. মিনি কামান, রকেট পড, গাইডেড যুদ্ধোপকরণ, ১২.৭ মিমি মেশিনগান অথবা ১৫০০ কেজি ওজনের বোমা নিতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ