বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে ভারত পৌঁছার পর ।
শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নয়াদিল্লি পৌঁছেন শেখ হাসিনা। সেখানকার পালাম বিমান ঘাঁটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে। এই সফরে প্রধানমন্ত্রী সেখানেই থাকবেন। এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে এই ভবনে থাকার আমন্ত্রণ জানানো হচ্ছে।
গত সাত বছরে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম দিপাক্ষিক সফর। এই সফরে ৩৫টির মত চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এই সফরটিকে ভারত খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত নানা খবর অনুযায়ী, তিস্তা চুক্তির বাধা কাটতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও আলোচনার জন্য ডেকেছেন প্রধানমন্ত্রী মোদি। ২০১১ সালে সব চূড়ান্ত হয়ে গেলেও মমতার আপত্তিতে আটকে যায় তিস্তা চুক্তি।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির দাবি করছে ক্ষমতাসীন দল। এই সরকারের গত মেয়াদে বহু বছর ধরে আটকে থাকা স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন হয়েছে, বিনিময় হয়েছে ১৬২টি ছিটমহল। এই প্রক্রিয়ায় বাংলাদেশে যোগ হয়েছে ১০ হাজারেরও বেশি একর জমি। আবার আন্তর্জাতিক আদালতের রায়ে দুই দেশের সমুদ্র সীমা নির্দিষ্ট হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 