মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে রুশনারা আলীর আহ্বান
মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর যে জাতিগত নিধন চালাচ্ছে তার বিরুদ্ধে এবার মুখ খুললেন ব্রিটিশ বিরোধীদলীয় এমপি রুশনারা আলী। তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টে নেতৃত্বাধীন টোরি সরকারকে এ ব্যাপারে চাপ দেয়া অব্যাহত রাখবেন বলেও মন্তব্য করেন।
এই ন্যাক্কারজনক মানবিক সংকট প্রসঙ্গে রুশনারা বলেন, যেভাবেই হোক গুরুতর এ মানবাধিকার লঙ্ঘনের ইতি টানা সবচেয় জরুরি। এই মর্মে মিয়ানমার সেনাবাহিনী দেশটির কার্যত রাষ্ট্রপ্রধান অং সাং সু চির ওপর সমানভাবে চাপ অব্যাহত রাখতে হবে।
শনিবার লেবারলিস্টডটঅর্গ শীর্ষক লেবার পার্টির সমর্থনকারী একটি পত্রিকায় তিনি এ কথা বলেন। এই লেখাতে তিনি বলেন, আগামী মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সে রোহিঙ্গা নির্যাতনের ইস্যূতে তিন ঘণ্টা ব্যাপী আলোচনা হবে।
জাতিসংঘের অভিযোগের ভিত্তিতে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার জাতিগত নির্যাতনের প্রতিবাদ জানাতে ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের আহ্বান জানান তিনি। ফেব্রুয়ারি মাসে ও এই সি এইচ আরের একটি প্রতিবেদনে উঠে আসা নির্যাতনের চিত্রের কথা তুলে ধরে তিনি হত্যা ধর্ষণ ও অন্যান্য জাতিগত নির্যাতনের প্রতিবাদ জানান। জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ত্রিশ হাজারেরও বেশি রোহিঙ্গা গৃহহারা হয়েছে। অনেকেই বাংলাদেশে ঢোকার জন্য সীমান্ত অতিক্রম করছে।’
তিনি আরো বলেন, ৫ লক্ষ রোহিঙ্গা ইতোমধ্যে মিয়ানমার ছেড়েছে। সামরিক বাহিনী জাতিগত নিধনের পথ থেকে সরছে না । এমতবস্থায় মানবাধিকার ভুলন্ঠিত হয়েছে।
অং সাং সু চির অবস্থান নিয়েও হতাশা প্রকাশ করেন এই বাঙালী এমপি। অং সাং সু চির সামরিক বাহিনীর উপর সম্পূর্ণ কতৃত্ব না থাকতে পারে কিন্তু রোহিঙ্গাদের পক্ষে কথা বলার জায়গা তার ঠিকই ছিল বলে মনে করেন রুশনারা।
ব্রিটিশ পার্লামেন্টে রোহিঙ্গাদের সাহায্যের জন্য সর্বপ্রকার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 