লন্ডনে জনতার ওপর গাড়ি, আহত ৭
লন্ডনের ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামের ফুটপাতে পথচারীদের ওপর চলন্ত গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি ও আল জাজিরা জানায়, এই ঘটনায় কমপক্ষে সাত জন আহত হয়েছে । ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানায়, শনিবারের স্থানীয় সময় দুপুর দুইটা বিশে এই ঘটনা ঘটে। শনিবারের এই ঘটনায় ঘটনায় পুলিশকে তলব করা হয়েছে। এছাড়া লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসকে তলব করা হয়েছে।
পুলিশের ওই মুখপাত্র আরো জানায়, ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই সময়কার পরিস্থিতি এবং হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্তকাজ পরিচালনা করা হচ্ছে। এ সম্পর্কে কারও জানা থাকলে ১০১ নাম্বারে জানানোর অনুরোধ করা হচ্ছে। এদিকে হামলার পর ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম-এর টুইটারে দেওয়া এক পোস্টে বলা হয়, একটি গুরুতর ঘটনা ঘটেছে জাদুঘরের বাইরে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 