রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ
রোহিঙ্গা সমস্যা সমাধানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার। প্রথমবারের মতো মিয়ানমারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’র দপ্তর বিষয়ক মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ের সাথে আলোচনায় বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আড়াই ঘণ্টার আলোচনা শেষে সমস্যা সমাধানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এছাড়া সীমান্ত নিরাপত্তা নিয়ে তিনটি সমঝোতা চুক্তি রয়েছে উল্লেখ করে তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী শিগগিরই মিয়ানমারে যাচ্ছে।
এতে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে নিরাপদে ও সম্মানজনকভাবে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করা ছাড়াও আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের উপর জোর দেয়া হয়েছে বলে জানান তিনি।
আলোচনায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ দু’দেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 