কোনও শিশু মারণরোগে আক্রান্ত হলে গোটা পরিবারেই যেন বিষাদের ছায়া নামে।
নিউ ইয়র্ক: কোনও শিশু মারণরোগে আক্রান্ত হলে গোটা পরিবারেই যেন বিষাদের ছায়া নামে। অথচ যেচে সে বিষাদকেই কাছে ডেকে নেন একজন। তিনি মহম্মদ বজেক। শুধু মরণাপন্ন বাচ্চাদেরই দত্তক নেন তিনি। বিশ্বে এমন নজির আর নেই।
সাতের দশকে লিবিয়া থেকে মার্কিন মুলুকে চলে যান তিনি। তারপর থেকে বিগত কয়েক দশক ধরে এ কাজ করে চলেছেন তিনি। কোনও স্বেচ্ছাসেবী সংস্থার প্ররোচনা নয়। একেবারে ব্যক্তিগত উদ্যোগেই এ কাজ করে চলেন তিনি। যে শিশু মারণরোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন, অসহায় তাকেই আশ্রয় দেন তিনি। সন্তান দত্তক নেওয়া তো চাট্টিখানি কথা নয়। তার উপর আবার মরণাপন্ন রোগীকে পালন করা। কিন্তু এ কঠিন কাজটিই করতে ভালবাসেন মহম্মদ বজেক। এতদিনে প্রায় ৪০টি বাচ্চাকে দত্তক নিয়েছেন তিনি। তার মধ্যে ১০টি বাচ্চা অসুখে প্রাণ হারিয়েছে। সে কষ্ট তিনিও পেয়েছেন। কিন্তু এ কাজ থেকে বিরত হননি।
যে সময় মার্কিন মুলুকে মুসলিম বিদ্বেষ চরমে উঠছে, সে সময় এক অনন্য নজির গড়ে চলেছেন এই ব্যক্তি। তবে এ জন্য তিনি কোনও হাততালি-প্রশংসা পেতে চান না। শুধু মনের ডাকেই এ কাজ করে চলেছেন তিনি।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 