হবিগঞ্জে অস্ত্রসহ দুই বনদস্যু গ্রেফতার।
হবিগঞ্জে অস্ত্রসহ দুই বনদস্যুকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতাররা হলেন- উপজেলার মধ্য রাণীগাঁও গ্রামের আলী আহম্মদের ছেলে মো. আলাউদ্দিন ও ইসলামপুর জিদ্দরছড়ার নজির আলীর ছেলে হোসেন আলী।
বৃহস্পতিবার ভোরে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের কালেঙ্গা গ্রামের পঞ্চবটি সেগুন বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় পাইপগান, দুইটি কার্তুজ, গাছের গুঁড়ি, গাছ কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ ৩০টিরও বেশি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে র্যাব বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা করেছে। এছাড়া বন বিভাগের বন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 