জেলা ও মহানগর ছাত্রলীগের শোডাউন
সিলেটে বিদ্রোহীদের চ্যালেঞ্জ জানিয়ে নগরীতে বিশাল শোডাউন করেছে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি পক্ষের নেতাকর্মীরা। গত ১২ অক্টোবর কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বুধবার বিকেলে ছাত্রলীগের তিন গ্রুপের নেতাকর্মীরা মিলে এই শোডাউন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনার পর দলের মধ্যে অসন্তোষ দেখা দেয়ায় দায়িত্বপ্রাপ্তরা নগরীতে কোন আনন্দ মিছিলের আয়োজন করেননি। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তারা ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করেন। বুধবার বেলা ৩টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে কমিটি পক্ষের নেতাকর্মীরা মিলে বিশাল মিছিল বের করেন। ‘জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করুন। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হোন’- এই স্লোগান নিয়ে মিছিল বের করেন তারা। মিছিলে ছাত্রলীগের কাশ্মির গ্রুপ, দর্শনদেউড়ি গ্রুপ ও টিলাগড় গ্রুপ অংশ নেয়। ছাত্রলীগের বৃহৎ গ্রুপগুলোর মধ্যে কেবল বাদ থাকেন তেলিহাওর গ্রুপ। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর থেকে গ্রুপটির নেতাকর্মীরা তা প্রত্যাখান করে আন্দোলন করে আসছে। বিকেলে মিছিলটি রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। আর অসুস্থতার কারণে কর্মসূচিতে জেলা শাখার সাধারণ সম্পাদক রুমেল সিরাজ অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 