Sobujbangla.com | বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন।
News Head

বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন।

  |  ১৯:১০, অক্টোবর ২৩, ২০২১

রাজধানীর উত্তর বাড্ডায় একটি ফার্নিচারের দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তা নিয়ন্ত্রণে কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। শনিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদ বলেন, ‘এদিন রাত ১০টার দিকে সাতারকুল এলাকায় ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছেন। এখন তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও চারটি ইউনিট পথে রয়েছে। তবে তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ