রাষ্ট্রপতি বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির রাজধানী বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন। যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘রাষ্ট্রপতি বার্লিন থেকে দুপুর দেড়টায় (স্থানীয় সময়) এখানে এসে পৌঁছেছেন।’ যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও সেখানে রাষ্ট্রপতির সাথে ছিলেন। এর আগে, রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে (ইউকে) ১২ দিনের সফরে ৯ অক্টোবর ঢাকা ত্যাগ করেন। তার ২২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল, কিন্তু বঙ্গভবনের তথ্য মতে, রাষ্ট্রপতির (সংশোধিত সময়সূচি অনুযায়ী) এখন ২৬ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে। এর আগে, ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমা রোগে ভুগছিলেন। তিনি জাতীয় সংসদে (পার্লামেন্ট) স্পিকার থাকাকালীন লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 