সাম্প্রদায়িক সহিংসতা: সারা দেশে ২৬৩ জন গ্রেপ্তার
কুমিল্লায় পূজামণ্ডপে ‘কোরআন’ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বাড়িঘরে ভাঙচুর এবং হামলার ঘটনায় ৬০টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৮ হাজার ৯৪৯ জনকে। এরমধ্যে এখন পর্যন্ত বিভিন্ন জেলার ২৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, ঘটনার কেন্দ্রস্থল কুমিল্লায় সহিংসতার ঘটনায় ১ হাজার ৫৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪৪ জনকে। নোয়াখালীতে ৫ হাজার জনকে আসামি করে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাটে ৪ জনকে, পাবনায় ৩, চাঁপাইনবাবঞ্জে ১০, সিলেটে ২০, মৌলভীবাজারে ২, কুড়িগ্রামে ২১, গাজীপুরে ২০, কিশোরগঞ্জে ৪, মাদারীপুরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সবশেষ গতকাল রোববার (১৭ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পীরগঞ্জে হামলায় ২০টি বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সারাদেশে অধিকাংশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসিরা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 