সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজপথে ছাত্রলীগ।
কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন পাওয়ার পর ওই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। সোমবার দুপুর আড়াইটায় চৌহাট্টা পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন ও মহানগর শাখার সভাপতি কিশওয়ার জাহান সৌরভ এবং জেলা সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর সাধারণ সম্পাদক নাইম আহমদসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী মন্দির ও সনাতন ধর্মাবলম্বিদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও রংপুরে যে নিন্দনীয় ঘটনা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকারের সুনাম নষ্ট করতে বিরোধীরা এ ধরনের ঘটনার জন্ম দিচ্ছে। তাই আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে সহিংসতা রুখতে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 