করোনায় মৃত্যু কমেছে ৩৪ শতাংশ: স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি খুবই স্বস্তিদায়ক। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। গত সাত দিনে আগের সপ্তাহ থেকে আক্রান্ত শনাক্ত কমেছে ৮.৫৮ শতাংশ। মৃত্যু কমেছে ৩৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত করোনা বিষয়ক স্বাস্থ্য বুলেটিনে রোববার (১৭ অক্টোবর) তিনি এ তথ্য জানান। নাজমুল ইসলাম বলেন, অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। দেশের শিক্ষা কার্যক্রম, অর্থনীতি সচল রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ডেঙ্গু প্রসঙ্গে অধিদপ্তরের এ মুখপাত্র বলেন, এডিসবাহী মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। সেজন্য দিনে ঘুমালেও মশারি টানিয়ে ঘুমাতে হবে। বর্তমানে নানা কারণেই জ্বর হতে পারে। তাই জ্বর এলে কোনো ধরনের অবহেলা করবেন না। যেকোনো ব্যক্তি জ্বরে আক্রান্ত হলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করাবেন। তিনি আরও বলেন, বর্ষাকাল শুরু হওয়ার পর দেশে মশাবাহিত রোগটির প্রাদুর্ভাব বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ অবস্থায় জ্বর নিয়ে কোনো রোগী হাসপাতালে এলেই তাকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষাও করতে হবে। এ বিষয়ে দেশের সব সরকারি হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। সরকারের তরফ থেকে করোনাভাইরাস ও ডেঙ্গু, দুটো পরীক্ষাই বিনামূল্যে করা হচ্ছে। তাই সাধারণ মানুষের কাছেও আমাদের নির্দেশনা হলো; জ্বর হলেই এ দুটো পরীক্ষা অবশ্যই করাবেন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 