কাবাঘরে সামাজিক দূরত্ব তুলে নেয়া হয়েছে।
সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে আজ রোববার (১৭ অক্টোবর) থেকে পূরোপুরিভাবে করোনা বিধিমুক্ত পরিবেশে ধর্মীয় আচার পালন চালু হয়েছে। করোনাভাইরাস মহামারী শুরুর পর প্রথমবারের মতো মুসল্লীরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন। পবিত্র কাবা ঘরের চত্বরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনামূলক মেঝের চিহ্নগুলি অপসারণ করা হয়েছে। সরকারি সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা শিথিল করার সিদ্ধান্ত অনুযায়ী কাবাঘরে মসিল্লীদেরকে প্রবেশ করার সুযোগ দেয়া হচ্ছে। রোববার সকালের ছবি ও ফুটেজে মুসল্লীদেরকে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। গত বছর কোভিড-১৯ মহামারী দেখা দেয়ার পর প্রথমবারের মতো এ দৃশ্য দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা তুলে নেয়া হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লীদেরকে অবশ্যই করোনা ভাইরাসের সম্পূর্ণ টিকা গ্রহন করতে এবং কাবা চত্বর এলাকায় মাস্ক পরতে হবে। সৌদি আরবে করোনাভাইরাসে ৫৪৭,০০০ জনের বেশি আক্রান্ত এবং ৮,৭৬০ জনের মৃত্যু হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 