বালাগঞ্জে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলেন ২১ প্রার্থী।
বালাগঞ্জের ছয়টি ইউনিয়নে নির্বাচন আগামী ১১ নভেম্বর। মনোনয়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য মনোনয়ন দাখিলার জন্য তিনটি অফিসে ভাগ করে দেয়া হয়। প্রার্থীগণ তাদের নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ হয়ে ছয় ইউনিয়নে ছয় জন। বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে এই পর্যন্ত ২১ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার তিনটি কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। পূর্ব পৈলনপুর ও বোয়ালজুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা কৃষিবিদ সুমন মিয়া জানান, মনোনয়ন দাখিলের দিন থেকে শুরু করে এ পর্যন্ত ওই দুই ইউনিয়নে সাত জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পূর্ব গৌরীপুর ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উৎপল চক্রবর্তী জানান, ওই ইউনিয়নে আজ শেষ দিন পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন পাঁচ জন। দেওয়ানবাজার, পশ্চিম গৌরীপুর ও বালাগঞ্জ ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা সোহরাব জানান, তিনটি ইউনিয়নে আজ শেষ দিন পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন ৯ জন। নির্বাচন সংশ্লিস্ট কর্মকর্তারা জানান, বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সব প্রার্থী নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময় বিকাল ৫টার পর কোনো প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে দেখা যায়নি। মনোনয়ন দিতে হাজারো জনতার ভীড় পরিলক্ষিত হয় এবিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কর্মকর্তারা বলেন, মনোনয়ন জমা দিতে এসে নির্বাচনী আচরণ বিধি লংঘন হয়নি। বালাগঞ্জ নির্বাচন কমিশন তাঁর নিরপেক্ষতা প্রমান করতে পেরেছে। চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন যারা- ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শিহাব উদ্দিন, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. মিছবাহ উদ্দিন মিছলু, স্বতন্ত্রপ্রার্থী মো. নজরুল ইসলাম, মো. আব্দুল মতিন (বর্তমান চেয়ারম্যান), মো. মারুফ মিয়া। ২নং বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া ও স্বতন্ত্র মানিক মিয়া। ৩নং দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ছহুল আব্দুল মুনিম ও স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমুল আলম। ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম মধু, স্বতন্ত্রপ্রার্থী আব্দুর রহমান, আব্দুল মুকিত শরীফ, মুশাহিদ শিকদার ও মুজিবুল রহমান আতাশ। ৫নং বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জুনেদ মিয়া ও স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মুনিম। ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আওলাদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান, তামিমুল করিম হৃদয় ও আব্দুল মতিন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 